রোববার ছাত্রমৈত্রীর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
Posted on December 7, 2009 | Filed under Organization News
৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রমৈত্রীর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।
১৯৮০ সালের এইদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় চারটি প্রগতিশীল ছাত্র সংগঠনের ঐক্যের মধ্য দিয়ে জন্মলাভ করে এ সংগঠন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে সংগঠনটি।
এর মধ্যে রয়েছে ৬ ডিসেম্বর মধুর ক্যান্টিন থেকে শোভাযাত্রাসহ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও বিকেল চারটায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা। ৭-৯ ডিসেম্বর ঢাকার বাইরে কর্মসূচি, ১০ ডিসেম্বর টিএসসিতে পুনর্মিলনী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।



