Xvwe L BDwbU fwZ© cix¶vi djvdj cÖKvwkZ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় কলা অনুষদের ডিন কার্যালয় থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলের বিবরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.univdhaka.edu এ পাওয়া যাবে।
ফলাফল অনুষদ কার্যালয়ের নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয়েছে। ভর্তি পরীক্ষায় ৩ হাজার ১ শ’ ৩৮ জন পাস করেছে।
সাক্ষাতকারের সময়সূচি পরে ঘোষণা করা হবে।
এ ব্যাপারে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে সাক্ষাতকার নিতে কিছুটা দেরি হবে। তবে আমরা যেভাবেই হোক মধ্য জানুয়ারির আােগ নতুন এসব শিক্ষার্থীর ক্লাশ শুরু করতে চাই।”
৬ নভেম্বর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ২ হাজার ৭৯টি আসনের বিপরীতে ২৪ হাজার ৬ শত ৫৭ জন পরীক্ষায় অংশ নেয়।
এ ছাড়া ‘ক’ ইউনিটের পরীক্ষা ১৩ নভেম্বর, ‘গ’ ইউনিটের ২০ নভেম্বর, ‘চ’ ইউনিটের ১১ ডিসেম্বর এবং ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।



