Xvwe I Rwei ÒMÓ BDwb‡Ui fwZ© cix¶v ïµevi

Posted on November 18, 2009 | Filed under Campus Records, News

XvKv Iজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষের গ ইউনিটের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এবার ৫৬০টি আসনের বিপরীতে ৩২ হাজার ৩৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের জন্য ৫৭ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বাণিজ্য অনুষদের ডিন কার্যালয়ের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে। আসনবিন্যাস-রোল নম্বর ৬০০০০১-৬০২১৬১ আইডিয়াল কলেজ (সেন্ট্রাল রোড, ঢাকা), ৬০২১৬২-৬০৬৫১৩ ঢাকা কলেজ, ৬০৬৫১৪-৬০৮২৭৮ গভ. ল্যাবরেটরী হাই স্কুল (ধানমন্ডি, ঢাকা), ৬০৮২৭৯-৬১০৪২৮ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর, ঢাকা), ৬১০৪২৯-৬১৬৬০৪ ইডেন মহিলা কলেজ (আজিমপুর, ঢাকা), ৬১৬৬০৫-৬১৭৭০৯ অগ্রণী স্কুল ও কলেজে (আজিমপুর কলোনীর ভিতরে), ৬১৭৭১০-৬১৮৭৯২ আজিমপুর গালর্স স্কুল ও কলেজে (আজিমপুর, ঢাকা), ৬১৮৭৯৩-৬২০৪৩ শেখ রোরবাহউদ্দীন কলেজ (নাজিমউদ্দিন রোড, চাঁনখারপুল, ঢাকা), ৬২০৪৪০-৬২২৯৪৪ সরকারি বেগম বদরুন্নেছা কলেজ (বক্শীবাজার, ঢাকা), ৬২২৯৪৫-৬২৫৩০৮ সরকারি কবি নজরুল কলেজ (লক্ষ্মীবাজার, ঢাকা), ৬২৫৩০৯-৬২৬১৮৩ গভ. মুসলিম স্কুল (লক্ষ্মীবাজার, ঢাকা), ৬২৬১৮৪-৬২৭৩৩০ ঢাকা মহানগর মহিলা কলেজ (লক্ষ্মীবাজার, ঢাকা), ৬২৭৩৩১-৬২৯৪৮৬ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (লক্ষ্মীবাজার, ঢাকা) এবং ৬২৯৪৮৮ থেকে অবশিষ্ট নম্বরধারীদের (ইন্টারনেটের মাধ্যমে সংগৃহীত আবেদনপত্রসহ) পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হবে।

Banner