Rwe‡Z fwZ© cÖwµqv ïi“ 6 b‡f¤^i

Posted on November 1, 2009 | Filed under Campus Records, News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান একথা জানান।
চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদের অধীন মোট ২৮টি বিভাগে ২ হাজার ৫শ ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
এর মধ্যে ফার্মেসী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং মাইক্রো-বায়োলজি এন্ড বায়ো-টেকনোলজি চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন খোলা হয়েছে।
এবার বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ৬শ ৭০টি আসনের বিপরীতে ১৭ হাজার ১৭৫টি, কলা অনুষদভুক্ত খ ইউনিটের ৯শ ৫০টি আসনের বিপরীতে ২৩ হাজার ৯শ ৯৭টি, বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিটের ৫শ ৬০টি আসনের বিপরীতে ৩২ হাজার ৩৫টি এবং বিষয় পরিবর্তন ঘ ইউনিটের ৪শ আসনের বিপরীতে ২১ হাজার ৮শ ৮৭টি আবেদনপত্র জমা পড়েছে।
আগামী ৬ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত খ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।
বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিট ১৩ নভেম্বর, বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিট ২০ নভেম্বর এবং বিষয় পরিবর্তন ইউনিটভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Banner