Lzwe‡Z DbœZ Rv‡Zi i“B D™¢veb

Posted on November 18, 2009 | Filed under News, Organization News

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজির গবেষকরা উন্নত জাতের রুই উদ্ভাবন করেছেন। নদী ও হ্যাচারীর রুই স্ট্রেইন ক্রসিং করে তারা এ সাফল্য অর্জন করেন। তবে নব উদ্ভাবিত জাতটির এখনো নামকরণ হয়নি। তবে এ জাতের রুই দ্রুত বেড়ে উঠবে বলে দাবি করছেন গবেষকরা। জানা যায়, পদ্মা ও যমুনার রুইয়ের সঙ্গে হ্যাচারীতে পোনা উৎপাদনে ব্যবহৃত রুইয়ের মিলন ঘটিয়ে (ডাই-এলিল পদ্ধতি) নতুন জাত উৎপাদন করা হয়েছে। সরকারের তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ্-এর নেতৃত্বে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজির অধ্যাপক ড. খন্দকার আনিছুল হক ও সহযোগী অধ্যাপক ড. মো. বজলুর রহমান এ গবেষণা পরিচালনা করছেন।

Banner