জাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

Posted on December 14, 2009 | Filed under News

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকাল নয়টায় উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো: ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: নাসির উদ্দিন, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীগণ উপাচার্যের সঙ্গে ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, হল প্রভোস্টগণ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বঙ্গবন্ধু পরিষদ সেখানে তাঁদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

Banner