Campus Mirror » Organization News

উচ্চশিক্ষায় আসন সঙ্কট: স্বপ্ন ভাঙবে ৪ লাখ শিক্ষার্থীর
বৃহস্পতিবার  সারা দেশে একযোগে এইচএসসি  ও সমমানের পরীক্ষার ফলাফল  প্রকাশ করা হয়েছে। এতে কাঙ্ক্ষিত ফলাফল  হওয়ার পরও মানসম্পন্ন  প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ  থেকে বঞ্চিত হবে প্রায়  ৪ লাখ শিক্ষার্থী। উচ্চশিক্ষার জন্য দেশের  পাবলিক বিশ্ববিদ্যালয়সহ মানসম্পন্ন  প্রতিষ্ঠানগুলোতে আসন সঙ্কট  থাকায় এ পরিস্থিতির সৃষ্টি  হয়েছে। তবে সমস্যার সমাধানে

শিক্ষাবিদরা সরকারি উদ্যোগে পর্যাপ্ত ভালোমানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন। এবার অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় মোট ৫ লাখ ৩৩ হাজার ৩৬৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে সাড়ে ২৮ হাজার শিক্ষার্থী। কিন্তু এর বিপরীতে দেশের স্বীকৃতি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে ভর্তির সুযোগ রয়েছে মাত্র ৩৬ হাজার শিক্ষার্থীর।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, উচ্চশিক্ষার জন্য দেশের মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলোতে আসন রয়েছে মাত্র ৩৫ হাজার ৯৮০টি। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে রয়েছে ১৭ হাজার ২৫০টি আসন। অপরদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবে মাত্র ১৮ হাজার ৭৩০ জন শিক্ষার্থী। ফলে অধিকাংশ শিক্ষার্থীর পছন্দের প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন ডিগ্রি ও অনার্স কলেজে অন্তত ৪ লাখ আসন থাকলেও পড়ালেখার মান তেমন উন্নত না হওয়ায় শিক্ষার্থীরা সেখানে ভর্তি হতে অনীহা প্রকাশ করে। এদিকে, উচ্চশিক্ষার জন্য দেশে বিশ্ববিদ্যালয় সঙ্কটে ফায়দা লুটে অসাধু ব্যবসায়ীরা। তারা শহরের ভাড়া বাড়িতে নিজেদের উদ্যোগে গড়ে তোলে শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে থাকে না কোন শিক্ষার মান। উল্টো শিক্ষার্থীদের মাস যেতে না যেতেই গুনতে হয় হাজার হাজার টাকা।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শীর্ষ নিউজ ডটকমকে বলেন, মানসম্মত শিক্ষালাভের অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে সব শিক্ষার্থীকেই উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। কিন্তু দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সঙ্কট হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ সুযোগে তাদের কাছ থেকে প্রচুর টাকা লুটে নিচ্ছে অসাধু ব্যক্তিরা। সঙ্কট দূর করতে আরো মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর জোর দিতে হবে।

ঢাকা সিটি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, উচ্চ মাধ্যমিক পাসের পর সব শিক্ষার্থীর স্বপ্ন থাকে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার। কিন্তু আসন সঙ্কট তাদের এ স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায়। এ বাধা দূর করতে হলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিকল্প নেই। এজন্য সরকারের পাশাপাশি সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। তবে বাণিজ্যই যেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আবাসন সংকটে রাবির হাজার হাজার শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপিঠ। এখানে প্রায় ২৭ হাজার ছাত্র-ছাত্রী অধ্যায়ন করে। যাদের প্রত্যেকে পড়ালেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আবাসন সংকট নিয়ে শিক্ষার্থীরা পড়েছে চরমে বিপাকে।

এ সংকট ক্রমেই প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের দুই তৃতীয়াংশ শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করছে তারপরেও আবাসন সমস্যা সমাধানে নতুন হল নির্মানের উদ্দ্যেগ নেই প্রশাসনের।

এছাড়াও রাজনৈতিক ছাত্রসংগঠন গুলোর দৌরত্বেও বৈধ আবাসিকতা পাওয়া শিক্ষার্থীরা হলে থাকতে পারছে না।

এ ব্যাপারে হল প্রাধ্যক্ষদের অবহিত করলেও কোন সূফল পাচ্ছেনা আবাসিক শিক্ষার্থীরা। এজন্য বিদ্যালয়ের ১৭ হাজার শিক্ষার্থী বাধ্য হয়ে হলের বাইরে মেসে অথবা ভাড়া বাড়িতে অবস্থান করতে হচ্ছে। এতে দারুণভাবে ব্যাহত হচ্ছে রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম।

সংশি¬ষ্ট সুত্রে জানাগেছে, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৭ হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে। অথচ বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হলে আবাসনের জন্য সিট রয়েছে মাত্র ছয় হাজার ৯৯৭টি।

এ অল্প সংখ্যক সিটে ১০ হাজার শিক্ষার্থী কোনো রকমে গাদাগাদি করে দিন অতিবাহিত করছে। বাকি ১৭ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী বিনোদপুর, কাজলা, তালাইমারি, মেহেড়চন্ডী, কাটাখালি ছাড়াও মহানগরীর বিভিন্ন স্থানে অবস্থান করে।

হল প্রশাসন জানায়, শহীদ হবিবুর রহমান হলে ৮১০ টি, শহীদ সোহরাওয়ার্দী হলে ৫৯২ টি, মাদার বখ্শ হলে ৫৮৪ টি, বঙ্গবন্ধু হলে ৪৫০ টি, শাহ্ মখদুম (এসএম) হলে ৪৩০ টি, আমীর আলী হলে ৪২০ টি, শামসুজ্জোহা হলে ৩২০ টি, শের-ই-বাংলা হলে ৩০০ টি, নবাব আবদুল লতিফ হলে ৩০০ টি এবং শহীদ জিয়া হলে ২৬৮টি সিট রয়েছে।

কিন্তু ছাত্র হল গুলোতে দ্বৈত আবাসিকতা না থাকার কারণে চার হাজার ৪৭৪ সিটের বিপরীতে অতিরিক্ত ছাত্র আবাসিকতা লাভ করতে পারে না।

অনুসন্ধানে জানা গেছে, এভাবে রাবিতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর দুই-তিতীয়াংশই আবাসিক হলে থাকার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

ছাত্রী হল গুলোর আবাসিক অবস্থা আরও করুণ। ছাত্রীদের জন্য বরাদ্দকৃত মন্নুজান হলে ৮৩৯ টি, বেগম রোকেয়া হলে ৭২০ টি, নবনির্মিত রহমতুন্নেছা হলে ৫০০ টি, বেগম খালেদা জিয়া হলে ৪৬৪ টি এবং তাপসী রাবেয়া হলে ৪০০ টি সিট রয়েছে।

পাঁচ ছাত্রী হলে দ্বৈত আবাসিকতা থাকার কারণে দুই হাজার ৯২৩ সিটের বিপরীতে প্রায় চার হাজার ছাত্রী গাদাগাদি করে অবস্থান করে।

খোজ নিয়ে জানাগেছে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ছাত্রীদের গণরুমে আবাসিকতা দেওয়া হয়। এ রুমগুলোতে গণহারে বিছানা পেতে একটি রুমে প্রায় ৬০/৭০ জন ছাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে।

বিছানা গুলোর মাঝে চলাচলের জন্য কোনো স্বাভাবিক সুব্যবস্থা নেই। অনেক সময় হলের কমনরুম, টিভি রুম, এমনকি ডাইনিংয় রুমগুলোতেও থাকতে হয় ছাত্রীদের।

এদিকে মতিহার হলটি নতুন করে নির্মানাধীন থাকার করণে ছাত্রদের ১১ হলের মধ্যে একটি হল ব্যবহার করতে পারছেন। ফলে ছাত্রদের আবাসন সংকট আরো একধাপ বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রহল গুলোতে কৃত্তিম আবাসন সংকট সৃষ্টি করে রেখেছে স্বয়ং হল প্রশাসন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দ্বৈত আবাসিকতা লাভের সুযোগ থাকলেও রাবিতে এ সুযোগ থেকে বঞ্চিত রয়েছে ছাত্ররা।

ফলে নগরীর বিভিন্ন মেসে ও বাসায় থেকে প্রতিমাসে অতিরিক্ত ৮০০-১০০০ টাকা গুনতে হচ্ছে ছাত্রদের। তারপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নুতন হল নির্মানের কোন উদ্দেগ নেই।

এছাড়াও হলে আবাসিকতা লাভের পরেও সাধারণ শিক্ষার্থীরা হলে উঠতে পারছেনা। আবাসিক হলের সীটগুলো ছাত্রসংগঠনের নিয়ন্ত্রনে থাকায় দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।

খোঁজ নিয়ে জানাগেছে, গত ৮ ফেব্র“য়ারির পর থেকে ছাত্র হল গুলোর আবাসিক ছাত্ররা নিজেদের যান মালের নিরাপত্তা না পেয়ে হল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।

এছাড়াও রাজনৈতিক নেতাকর্মীদের দৌরত্বে হাজার হাজার আবাসিক শিক্ষার্থী হলে থাকার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

রাবির বর্তমান প্রশাসন মেধা ও জৈষ্ঠতার ভিত্তিতে সীট বরাদ্দ না দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সুপারিশের ভিত্তিতে সিট বরাদ্দ দিচ্ছে বলে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ করছে।

বিশ্ববিদ্যালয়ের হল গুলোর আবাসন সংকট ও অনিয়মের ব্যাপারে রাবি ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান এর সাথে যোগাযোগ করা হলে তিনি সীট বরাদ্দে অনিয়মের কথা অস্বীকার করে আজকালের খবরকে বলেন, আমরা শিক্ষার্থীদের ব্যাপারে যথেষ্ট আন্তরিক।

কিন্তু পর্যাপ্ত পরিমানে সরকারী বরাদ্দ না থাকায় আমাদের পক্ষে সকলের আবাসনের ব্যবস্থা করা সম্ভব

রাবিতে শিবির সন্দেহে এক ছাত্রকে পিটিয়েছে ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল আবারও শিবির কর্মী সন্দেহে এক সাধারণ ছাত্রকে পিটিয়েছে ছাত্রলীগ। আহত সাইদুুজ্জামান রাবির আরবী বিভাগের ৩য় বর্ষের ছাত্র। তার বাসা দিনাজপুরের পার্বতিপুরে। সে রাবির হবিবুর রহমান হলের অনাবাসিক ছাত্র। আহত ছাত্রকে উদ্ধার করতে গিয়ে ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ফুয়াদ হাসান মুরাদ ছাত্রলীগ কর্মীদের আঘাতে মারাতœকভাবে আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ছাত্রলীগ নেতা মুরাদ জানায়, বুধবার বেলা ১১ টার দিকে ৭/৮ জন ছাত্রলীগ নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট এলাকা থেকে সাইদুজ্জামানকে ধরে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে নিয়ে আসে। সে শিবির কর্মী কিনা তা বুঝে উঠার আগেই ফিরোজের নেতৃত্বে ছাত্রলীগের বেশকিছু উচ্ছৃংখল কর্মী ওই ছাত্রকে পিটিয়ে আহত করে। এসময় তাদের আঘাতে উদ্ধারকারী মুরাদও আহত হন। পরে তিনিই ওই ছাত্রকে উদ্ধার করে পুলিশের হাতে সোপর্দ করে। মুরাদের অভিযোগ, প্রায়ই ছাত্রলীগের কিছু অতি উৎসাহী কর্মী উর্ধতন নেতাদের কথা না শুনেই সাধারণ ছাত্রদেরকে ইচ্ছেমত বেধরক পেটিয়ে আহত করছে। এটা উচিত নয় বলে তিনি জানান।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, ছাত্রলীগের হাত থেকে উদ্ধারকৃত আহত ছাত্র শিবির কর্মী নয়। তাকে ছেড়ে দেয়া হয়েছে।

নতুন শিক্ষানীতি চালু হলে ইভ টিজিং ভয়াবহ রূপ নেবে: শিবির
বর্তমান সরকার যে শিক্ষানীতি চালু করতে যাচ্ছে তা বাস্তবায়ন হলে ইভ টিজিং ভয়াবহ আকার ধারণ করবে বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ সোমবার বেলা ১২টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ধূমপান, মাদক, ইভ টিজিং এবং অশ্লীলতা বিরোধী কর্মসূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিবির নেতারা এ মন্তব্য করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল ডা. ফখরুদ্দীন মানিক, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ মণ্ডল, প্রচার সম্পাদক মো. আতাউর রহমান সরকার,

সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মুর্তজা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে নেতারা বলেন, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অশ্লীলতা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। অরক্ষিত সীমান্ত দিয়ে ভারত থেকে অবাধে মাদক দেশে প্রবেশ করছে। ফলে আমাদের তরুণ প্রজন্ম মাদকাসক্ত ও বখাটে হচ্ছে এবং ইভ টিজিংয়ের মতো অপকর্ম ঘটাচ্ছে। এসব পরিকল্পিতভাবে করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এ সকল অপকর্ম থেকে মুক্তির জন্য তারা ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।

বর্তমান শিক্ষা নীতিকে ধর্মহীন উল্লেখ করে তারা বলেন, এ শিক্ষা নীতি চালু হলে দেশে ইভ টিজিং ও অশ্লীলতা ভয়াবহ আকার ধারণ করবে।

ধূমপান, মাদক, ইভ টিজিং এবং অশ্লীলতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র শিবির আগামী এক সপ্তাহব্যাপি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করবে।

বাকৃবিতে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে লন টেনিস
চলমান বিদ্যুৎ সংকটকে তোয়াক্কা না করেই চলছে বিদ্যুতের অপব্যবহার। তাও আবার কৃষি বিশ্ববিদ্যালয়ের মত স্থানে। প্রতিদিন রাতে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে লন টেনিস খেলছেন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কতিপয় শিক্ষক-কর্মকর্তারা। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ ব্যাপারে কোনো মাথা ব্যাথাই নেই।

বিশ্ববিদ্যালয় ক্লাব সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলে লন টেনিস খেলা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তারাও অংশ নেন ওই খেলায়। চলমান বিদ্যুৎ সংকট থাকলেও নিয়মিতই খেলা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ক্লাবের সদস্য অধ্যাপক মো. তহসিনুল ইসলাম বলেন, আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো বিনোদনের ব্যবস্থা নেই। তবে দেশের কৃষক ও চলমান বিদ্যুতের কথাও আমাদের মাথায় আছে। এসব চিন্তা করেই আমরা প্রতিদিন রাত সাড়ে নয়টা পর্যন্ত খেলাধুলা করে থাকি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এম সাইদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই এ খেলা চলে আসছে। এ বিষয়ে আমাদের কোনো বিধি-নিষেধ নেই। ওই খেলায় প্রতিদিন কি পরিমান বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে ওখানে কোনো মিটার না থাকায় আমাদের কাছে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমান নেই।

অভিযুক্ত শিক্ষকের বহিস্কার ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে জাবিতে মিছিল-সমাবেশ
জাহাঙ্গীরনগরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এক নারী শিক্ষককে যৌন হয়রানি ও উত্ত্যক্ত করার দায়ে অভিযুক্ত বিভাগীয় সভাপতির বহিস্কার ও ক্যাম্পাসে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে ১২ মে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ চত্বর থেকে প্রগতিশীল ছাত্র জোটের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে নতুন পরিবহণ চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজিব কর্মকার, সাংগঠনিক সম্পাদক এসজে দ্বীপ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক একেএম জোবায়েদ হোসেন প্রমূখ বক্তৃতা করেন।

মানব কল্যাণের লক্ষ্যে জ্ঞানার্জন করতে হবে – ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মানবকল্যাণের লক্ষ্যে জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল চেয়ারম্যান ড. নাজমুল আহসানের সভাপতিত্বে বিভাগীয় মিলনায়তনে জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের নবীনবরণ ও স্নাতক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল বাশার, অধ্যাপক ড. রফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

উপাচার্য  আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম শ্রেণীর বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, শিক্ষাবিদ বা গবেষক হওয়ার পাশাপাশি মানবিক গুণাবলী সম্পন্ন প্রথম শ্রেণীর মানুষ হতে হবে। যে শিক্ষায় মানবিক গুণাবলী অনুপস্থিত থাকে, সে শিক্ষা দেশ ও জাতির কোন উপকারে আসেনা। তিনি বলেন, দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। এ মেধাবী শিক্ষার্থীদের দেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। দেশের যেকোন সংকট ও চাহিদা মেটানোর জন্য তাদের মেধার প্রয়োগ ঘটাতে হবে এবং সমাজ, দেশ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে হবে।

ইবিতে শিবিরের নতুন কমিটি গঠন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত রোববার ছাত্র শিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সদস্যদের প্রত্যাক্ষ ভোটে আইন ও শরীয়াহ বিভাগের মাষ্টর্সের ছাত্র হাফেজ মোঃ শাহিনুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোঃ তাজ উদ্দিন সেক্রেটারী মনোনীত হয়েছে। অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিক উপস্থিত ছিলেন।

চবি’র তিন ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাস পোড়ানোর মামলায় বুধবার রাতে তিন ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এরা হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মজিবুর রহমান মজিব, হিসাববিজ্ঞান চতুর্থ বর্ষের নাজমুল হাসান রাসেল এবং সামুদ্রিক বিজ্ঞানের মাস্টার্সের মাহফুজুর রহমান মিরাজ।রাত ১০টায় নগরীর কসমোপলিটন এলাকা থেকে খুলশী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানান ওই থানার ওসি ইফতেখার হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের এই তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা ওই ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তিনি জানান, গাড়ি পোড়ানোর মামলাটি নগরীর পাঁচলাইশ থানায় করা হয়েছে বলে তাদের ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

পাবলিক লাইব্রেরিতে জাতীয় রবীন্দ্র সঙ্গীত উৎসব শুরু
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯ তম জন্মদিন আগামী ২৫ শে বৈশাখ। এ উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা ৫ দিন ব্যাপি জাতীয় রবীন্দ্র সঙ্গীত উৎসবের আয়োজন করেছে। পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে মঙ্গলবার উৎসবের উদ্বোধন করেন বাংলা ভাষা, ইতিহাস ও সংস্কৃতি বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। ২১তম এই উৎসবের পৃষ্ঠপোষকতা করছে মোবাইল ফোন কোম্পানি বাংলালিংক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ বাঙালিকে যে মর্যাদার আসনে নিয়ে এসেছেন তা আর কোন সাহিত্যিকের পক্ষে সম্ভব হয়নি। তিনি বাঙালির গর্ব ও সম্পদ। যতদিন এ বাংলা থাকবে রবীন্দ্রনাথ বাঙালির অন্তরে বেঁচে থাকবেন। ৫ দিন ব্যাপি এ উৎসব আগামী ৮ মে পর্যন্ত চলবে। বাৎসরিক এ উৎসবে সারাদেশ থেকে আগত শিল্পীরা নিজেদের পরিবেশিত গানের মধ্য দিয়ে কবিগুরুর জীবন ও কাজের প্রতি শ্রদ্ধা অর্পণ করবেন বলে জানা যায়। অনুষ্ঠানে বুধবার বিকেলে বাংলার বাউল ও রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা করবেন প্রখ্যাত সঙ্গীত বিশেষজ্ঞ ড. মৃদুল কান্তি চক্রবর্তী।