Campus Mirror » Courses

ডুয়েটে ছাত্রলীগের দু-গ্রুপের আধিপত্য নিয়ে উত্তেজনা
গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু-গ্রুপের প্রভাব বিস্তারের জের ধরে সমকালের ডুয়েট প্রতিনিধি জয়দেব সাহার উপর হামলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ডুয়েটে ছাত্রলীগের দুটি গ্রুপের সৃষ্টি হয়। ওই দু-গ্রুপের প্রভাব বিস্তার নিয়ে গত কয়েক মাসে বিশ্ববিদ্যালয়ে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র জানায়, ছাত্রলীগের ঢাকা ও বরিশালের পৃথক দুটি গ্রুপের আধিপত্য নিয়ে কোন্দল চরমে রয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে মাসুমের নেতৃত্বাধীন ঢাকা গ্রুপের ছাত্র সমীর, শুভ, অপু, জাহেদ হলের ভেতর বরিশাল গ্রুপের ছাত্র ও দৈনিক সমকালে ডুয়েট প্রতিনিধি জয়দেব সাহার রুমে ঢুকে তার উপর হামলা করে।

এ সময় তারা রড় দিয়ে পিটিয়ে জয়দেবের মাথায় জখম করে ও দুটি দাত ভেঙ্গে ফেলে। গুরুতর আহত অবস্থায় সহপাঠিরা তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরে জয়দেবকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

জয়দেব সমর্থিত ছাত্রলীগের কর্মীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক ড. আবু নঈম শেখের মদদেই এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে ডুয়েটে সমকাল প্রতিনিধি জয়দেব সাহার উপর হামলার ঘটনায় গাজীপুরে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।