Campus Mirror » Articles

বাকৃবির ১৫২ শিক্ষক ছুটিতে: বিদেশে পাড়ি জমাচ্ছেন আরও ৩০ জন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  কোনরূপ নির্দেশনা ছাড়াই চলছে ছুটিদানের উৎসব। এখানকার প্রায় ১৫২ জন শিক্ষক আছেন শিক্ষাছুটিতে। বিদেশে পাড়ি জমাতে আরও ২৫-৩০ জন শিক্ষক ইতিমধ্যে ছুটির বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ২০১০ সালের ডায়েরি সূত্রে প্রায় ৫শ শিক্ষকের মধ্যে শিক্ষা ছুটি, লিয়েন ও প্রেষণ মিলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মকাণ্ড থেকে বিরত আছেন ৩৬ শতাংশ শিক্ষক। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে

ব্যাহত হচ্ছে। শিক্ষা ছুটির নামে অভিজ্ঞ শিক্ষকরা দেশ-বিদেশে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাসহ অন্যান্য প্রতিষ্ঠানে কন্সালটেন্সির (পরামর্শদাতা) সাথে যুক্ত হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, শিক্ষাছুটির ব্যাপারে সঠিক কোনো দিক নির্দেশনা না থাকায় শিক্ষকরা উচ্চ শিক্ষার নামে ছুটির আবেদনের উৎসবে লিপ্ত রয়েছেন। বাইরে থাকা এসব শিক্ষকের পেছনে বিশ্ববিদ্যালয়ের ব্যয় হচ্ছে বছরে প্রায় ৫ কোটি টাকা।

সিন্ডিকেট ও একাডেমিক নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সর্বোচ্চ ৫ থেকে ৬ বছর শিক্ষাছুটিতে থাকতে পারবেন। পরবর্তীতে ৪, ৮, ১২ সপ্তাহের জন্য খণ্ডকালীন ছুটি দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু এ নিয়ম অমান্য করে প্রভাব খাটিয়ে অনেক শিক্ষক এখনও ছুটিতে রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি ছুটির মেয়াদ দুই বছর আগে শেষ হলেও কর্মক্ষেত্রে যোগ দেননি বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিগত ৭-৮ বছরের ডায়েরির মাধ্যমে জানা গেছে, অনেক শিক্ষক নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরেও ছুটিতে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ৪৩টি বিভাগে প্রায় ৫শ শিক্ষক রয়েছেন। এরমধ্যে শিক্ষাছুটি, লিয়েন, প্রেষণ মিলে ছুটিতে আছেন ১৫২ জন। বিদেশে পাড়ি জমাতে সকল প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করেছেন আরোও প্রায় ২৫-৩০ জন শিক্ষক। হিসাব মতে, একাডেমিক কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন প্রায় শতকরা ৩৬ শতাংশ শিক্ষক। কার্যত তারা দেশের বাইরে থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেতন-ভাতা ঠিকই পরিশোধ করতে হচ্ছে। চলতি বেতন স্কেল অনুযায়ী, বাইরে থাকা এসব শিক্ষকের পেছনে বিশ্ববিদ্যালয়ের ব্যয় হচ্ছে বছরে প্রায় ৫ কোটি টাকা।

বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের অভিযোগে জানা গেছে, পেশাগত কারণে দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনে উচ্চ শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু একই সঙ্গে এত শিক্ষক ছুটিতে থাকায় সেমিস্টার পদ্ধতির পড়ালেখায় প্রচণ্ড ব্যাঘাত হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা বিভিন্ন প্রকল্পের সাথে জড়িত রয়েছেন। তাই ক্লাস ও পরীক্ষার চেয়ে তাদের কাছে প্রকল্পের কাজই বেশি প্রাধান্য পায়। শুধু তাই নয়, সেমিস্টার পদ্ধতির এ স্বল্পতম সময়ে অধিকাংশ বিষয়ের পাঠ্যসূচি বাকি রেখেই ফাইনাল পরীক্ষায় উপনীত হতে হচ্ছে প্রায় সকল শিক্ষার্থীদের। যার অদৃশ্য ছায়া পড়ছে একাডেমিক রেজাল্টসহ পরবর্তী চাকরি জীবনে।ড়

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিভাগের বিভাগীয় প্রধান বলেন, উচ্চতর শিক্ষার জন্য শিক্ষাছুটি খুবই দরকার। কিন্তু এটির একটি সঠিক নির্দেশনা থাকা প্রয়োজন। এমনকি বিভাগে শিক্ষক সংকট থাকলেও কোনো শিক্ষক স্কলারশীপ পেলে তাকে বাধ্য হয়েই ছুটি দেয়ার সুপারিশ করতে হয়। কারণ কত শতাংশ শিক্ষক ছুটিতে থাকতে পারবেন এমন কোনো সিন্ডিকেট ও একাডেমিক নিয়মে সুনির্দিষ্ট নির্দেশনা নেই।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান শীর্ষ নিউজ ডটকমকে বলেন, অভিযোগ তো থাকবেই, তবে লিখিত অভিযোগ এলে আমরা বিষয়টি খতিয়ে দেখব। তিনি নির্দেশনা ছাড়া ছুটির বিষয় স্বীকার করে বলেন, কিছুদিন আগে এমন এক শিক্ষকের কাছ থেকে আমরা ২০ লাখ টাকা জরিমানা আদায় করেছি।

তথ্য প্রযুক্তি দিকে এগিয়ে যাচ্ছে বাকৃবির শিক্ষার্থীরা
বিনামূল্যে তারবিহীন উচ্চগতির ইন্টারনেট সেবা ওয়াইফাইয়ের সুবিধা ভোগ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথেম্যাটিক্স বিভাগের উদ্যোগে পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে এ সেবা চালু করা হয়েছে।

জানা যায়, ডিজিটাল বাকৃবি গড়ার অংশ হিসেবে চলতি বছরের শুরুর দিকে বাকৃবির কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথেম্যাটিক্স বিভাগ ভবনে ওয়াইফাই রাওটার স্থাপন করা হয়। বর্তমানে এ যন্ত্রের মাধ্যমে ওই ভবনের আশেপাশে প্রায় ২০০ মিটার দূরত্ব পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারছে। এছাড়াও ঐ ভবনে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে ইন্টারনেট সংযোগসহ ৭টি কম্পিউটার। ইদানিং ওয়াইফাই সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যাবহারে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে বাকৃবির কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের শিক্ষার্থী সানোয়ার, রজিব, হযরত, রীথি ও ফারিয়া জানান, বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পেরে তারা খুবই আনন্দিত। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ করা হোক।

ওয়াইফাই সংযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথেম্যাটিক্স বিভাগের প্রফেসর মো. মমিনুল হক বলেন, শিক্ষার্থীদের ইনাটারনেট ব্যাবহারে অভ্যস্ত করার লক্ষ্যে এই ওয়াইফাই সুবিধা দেয়া হয়েছে। ভবিষ্যতে হল পর্যায়ে কিভাবে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ করা যায় সে বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।

ইবি‘র তরুণ কম্পিউটার বিজ্ঞানী ওসমানের ডিজিটাল সলিউশন সফটওয়্যার আবিস্কার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের ছাত্র তরুণ কম্পিউটার বিজ্ঞানী ওসমান গণি ডিজিটাল সলিউশন নামে নতুন একটি সফটওয়্যার আবিস্কার করেছে। সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ওসমানের এটি ১৩তম আবিস্কার/ডেভলপ। নব আবিস্কৃত সফটওয়্যারটি মোবাইল ফোনে ব্যবহার করে স্বল্প সময়ে, বিনাশ্রমে সকল শ্রেণীর মানুষ যে কোন গাণিতিক সমস্যা মুহুর্তের মধ্যে সমাধান করতে পারবেন। এছাড়া দৈনন্দিন জীবনের যাবতীয় খরচের হিসাব, শিক্ষা কার্যক্রম ও ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাব সংরক্ষণের ক্ষেত্রে প্রযুক্তির সর্বচ্চ সেবা দিবে এ সফটওয়ারটি। গত বৃহস্পতিবার ইবি প্রেস কর্ণারে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ সফটওয়্যারটি প্রদর্শন করা হয়।

আবিস্কারক ওসমান গণি জানান, সফটওয়্যারটিকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রয়েছে ডিজিটাল ম্যাথ। যা মোবাইল ফোনে এই সফ্টওয়ার ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের যাবতীয় গাণিতিক সমস্যার সমাধান মুহুর্তের মধ্যে বের করতে পারবেন। এর মধ্যে রয়েছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা, বর্গ, বর্গমূল, বিন্যাস সমাবেশ, ংরহ, পড়ং, ঃধহ ইত্যাদি ত্রিকোনমিতি, কোণের পরিমাণ, লগারিধম ও এক্সপোনেন্সিয়াল ভেরিয়্যবলের মান নির্ণয়, ধারার সমষ্টি, সামন্তরার ধারা, গুণোত্তর ধারা, উৎপাদক, দুই চালক ও তিন চালক বিশিষ্ট সমীকরণের সমাধান, ক্ষেত্রফলসহ যাবতীয় জ্যামিতিক সমস্যার সমাধান, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, ভেক্টর সমস্যার সমাধান, যাবতীয় ভূমির পরিমাপ সহ অনেক জটিল সমস্যার সমাধাণ মুহুর্তের মধ্যে বের করা যাবে।

দ্বিতীয় ভাগে রয়েছে ডিজিটাল ডারেরী। যা মোবাইল ফোনে ব্যবহার করে যাবতীয় হিসাব-নিকাশ নির্ভূলভাবে কম সময়ে সম্পাদন করতে পারবে। বিশেষ করে এর মাধ্যমে ব্যবসায়ীরা বেশি উপকৃত হবে। ডিজিটাল ডায়েরীর বৈশিষ্ট সম্পর্কে ওসমান গনি জানান, এই সফটওয্যারের একটি গুরুত্বপূর্ণ সার্ভিস হচ্ছে একাউন্টিং সিস্টেম। যেটি ব্যবহার করে ব্যাক্তিগত পারিবারিক ও কোন কোম্পানির আয়-ব্যয়ের হিসাব রাখতে পারবে এবং পরবর্তিতে দৈনিক আয়-ব্যায় এবং মাসিক ও বাৎসরিক আয়-ব্যায় জানা যাবে । বিশেষ করে ব্যবসায়ীদের সুবিধার জন্য কাঠের আয়তন এবং চতুর্ভূজ আকৃতির কাঠের আয়তন খুব সহজে নির্ভূলভাবে বের করা যাবে। এছাড়া ভূমির যাবতীয় পরিমাপ খুব সহজেই বের করা যাবে।

এই সফটওয্যারটি তৈরিতে ঔ২গঊ (জাভা সফটওয়ারের একটি ভার্সন) ল্যাংগুয়েজ ব্যবহার  করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাই এটি জাভা সাপোর্টের যে কোন মোবাইলে ইনস্টল করা যাবে এবং এই সফটওয়্যারটি ইনস্টল করতে ২০ কিলোবাইট ম্যামরি প্রয়োজন হবে।

এছাড়া ওসমান গণি ডিজিটাল সল্যুশন (মোবাইল প্লাটফর্ম), অনলাইন ইন্স্যুরেন্স সিস্টেম, মেইল সার্ভিস, রেজাল্ট প্রসেসিং সিস্টেম, ইনভেন্টরি সিস্টেম, মার্কেট ম্যানেজমেন্ট সিস্টেম, এম এম এস ম্যানেজমেন্ট সিস্টেমসহ ১৩টি সফট্ওয়্যার আবিস্কার করেন।

এ ব্যাপারে ওসমান গনি সাংবাদিকদের জানান, পর্যাপ্ত সুযোগ-সুবিধা যদি তাকে দেওয়া হয় তা হলে অদূর ভবিষ্যতে তিনি অনেক বড় কিছু আবিস্কার করে দেশের সুনাম সুখ্যাতি বর্হিবিশ্বে ছড়িয়ে দিতে পারবেন। এ ক্ষেত্রে তিনি সরকারি হস্তক্ষেপ কামনা করেন। ওসমান গণির সাথে মোবাইলে যোগাযোগ করে তার আবিস্কৃত সফট্ওয়ার সম্পর্কে জানতে ডায়াল করুন- ০১৯১২-৮৪৯৪৩৭।

ইবির জীবন যুদ্ধে বিজয়ী প্রতিবন্ধীরা
স্রষ্টা প্রদত্ত পূর্ণাঙ্গ শারীরিক ক্ষমতা নিয়ে পৃথিবীতে জম্ম নিয়েছিল নূরুল ইসলাম। নিয়তির নির্মম আঘাতে স্বাভাবিক চলার ক্ষমতা হারিয়ে ২ বছর বয়স থেকে পঙ্গু সে। হুইল চেয়ারই তার চলা ফেরার একমাত্র অবলম্বন। জম্মের ২ বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে দু‘পায়ে চলাফেরার ক্ষমতা হরায় নূরুল। অভিশপ্ত পোলিও নুরুলের দু‘পায়ের ক্ষমতা কেডে নিলেও ভেঙ্গে দিতে পারেনি তার প্রচন্ড মনাসিক শক্তি। তাইতো নুরুল জীবন যুদ্ধে বিজয়ী হয়ে আজ সর্বচ্চ শিক্ষাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণরত। সুদুর রাজশাহী জেলার বাগমারা থানার প্রত্যান্ত গ্রামে তার বাড়ী। বিজ্ঞান বিভাগ থেকে কৃর্তৃত্বের সাথে এস এস সি ও মানবিক বিভাগ থেকে এইচ এস সি পাশ করে ইবির বাংলা বিভাগে অধ্যায়ণরত নূরুল ইসলাম ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চায়। পিতার আর্থিক অনটনের কারণে টিউশনি করে খরচ যোগায়। পঙ্গু হওয়া সত্বেও লেখাপড়ার পাশাপাশি মেীমাছি চাষ করে সে সফল হওয়ায় ২০০০ ও ২০০১ সালে দুইবার সরকার কর্তৃক পুরস্কৃত হয়েছে। এছাড়া কম্পিউটারে ভাল দক্ষতাসহ স্কিন প্রিন্টিং ও আর্টেও তার ভাল দখল রয়েছে। তার লক্ষ্য বিনামূল্যে গণশিক্ষা কার্যক্রম চালু করা।

সহপাঠিদের মত পায়ে ভর করে স্বাভাবিক চলাফেরা করতে পারে না সোহাগ। স্ক্র্যাচই তার চলার একমাত্র অবলম্বন। তবুও থেমে নেই সে। সৈয়দপুরের প্রত্যšত গ্রামে জন্মেও মা-বাবার উৎসাহ আর মানসিক শক্তি দিয়ে শারীরিক বিকলাঙ্গকে জয় করে আজ সে সর্বোচ্চ শিক্ষাঙ্গনে অধ্যয়নরত। আব্দুর রাজ্জাক সোহাগ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বি.বি.এ পরীক্ষা শেষ করে একটি ব্যাংকে ইন্টার্নশিপ করছে। স্বাভবিকভাবে জন্ম নিলেও জন্মের এক বছর পর জ্বর ও পোলিওতে  তার হাত-পা ক্রমে চিকন হতে থাকে। অর্থাভাবে চিকিৎসা না করায় একসময় সে হাত ও পায়ের শক্তি হারিয়ে ফেলে। ভাগ্য তাঁর স্বাভাবিক জীবন কেড়ে নিলেও তাঁর মনের ইচ্ছাকে দমিয়ে রাখতে পারেনি। গ্রামের সমবয়সী ছেলেমেয়েদের স্কুলে যেতে দেখে তারও পড়ার ইচ্ছা জাগে। ছেলের প্রবল ইচ্ছায় হার মেনে পিতা  মতিয়ার রহমান কখনও কোলে, পিঠে বা কাাঁধে করে তাকে স্কুলে নিয়ে যান। দরিদ্র সংসার চালাতে পিতা কাজে গেলে কোনদিন সে হামাগুড়ি দিয়ে স্কুলে যায়। এভাবে সে কৃতিত্বের সাথে স্কুল ও কলেজ পার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। কম্পিউটার চালনা ও অভিনয়সহ আরও অনেক গুণ রয়েছে তার মধ্যে। তার ইচ্ছা উচ্চশিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে ব্যাংকার হওয়া।

মহুবর ইনফরমেশন এ্যাণ্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে অতিকষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। দিনমজুর পিতার সšতান হওয়ায় তাকে টিউশনি করে খেয়ে-না খেয়ে লেখাপড়া করতে হয়। ফি দিতে না পারায় দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ নিতে পারেনি সে। অর্থাভাবে নিজে কম্পিউটার কিনতে না পারায় বিভাগের ল্যাবে ও বন্ধুদের কম্পিউটারে কাজ করে। তার লক্ষ্য পড়ালেখা শেষ করে ওয়েব ডিজাইনার হওয়া এবং প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা আদায়ে কাজ করা। মহুবর জানায়, তাকে একবার লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। সেই তিক্ত অভিজ্ঞতার কথা সে কখনও ভুলতে পারে না। এ ঘটনা তাকে সবচেয়ে বেশি পীড়া দেয় ।

আব্দুল্লাহিল কাফি রতন ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের মাষ্টার্সের ছাত্র। সে নিজেই হুইল চেয়ার ব্যবহার করে হল থেকে ক্লাসে যায় এবং নিজের ইচ্ছামত ঘুরে বেড়াতে পারে। স্বাভাবিক ভাবে জম্ম নিয়ে পৃথিবীর আলো দেখলেও মাত্র নয় মাস বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে দু‘পায়ের ক্ষমতা হারায় রতন। নামের বিতরে লুকিয়ে থাকা মহামূল্যবান রতনকেই জাগিয়ে তুলেছে সে। ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড় রতন ভবিষ্যতে একজন বিজ্ঞানী হতে চায়।

শারীরিক শক্তি হারিয়ে হাবিবুর রহমান চাচাতো ভাইয়ের কাঁধে ও পিঠে চড়ে স্কুল কলেজে লেখাপড়া করেছে। এখন আইন ও মুসলিম বিধান বিভাগের ছাত্র। তার লক্ষ্য পড়াশুনা শেষ করে জর্জ হওয়া। কম্পিউটারে তার ভাল দক্ষতা রয়েছে। তার দাবি, “দেশ ও জাতির কাছে আমাদের অনেক অধিকার রয়েছে কিন্তু আমরা তা পাচ্ছি না”।

অর্থনীতি বিভাগের ছাত্র হয়েও সুলাইমান ইংরেজীতে পারদর্শী  থাকায় বিভিন্ন শ্রেনীর ছাত্র-ছাত্রীদের ইংরেজী পড়িয়ে নিজের পড়ার খরচ নিজেই যোগায়। সুলাইমানের লক্ষ্য বিসিএস ক্যাডার হওয়া।

বাস দুর্ঘটনায় পঙ্গু হওয়া আলী হয়দার বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি কোরআনের হাফেজ, তা’লিমুল কোরআন শিক্ষা, ক্বাওমী ও আলিয়া মাদ্রাসায় পড়াশুনাসহ বহুমূখী প্রতিভার আধিকারী। অন্ধ আব্দুর রাজ্জাক ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছে।

অন্ধশিল্পী সুজন রহমান রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত। দক্ষতার সাথে কী-বোর্ড বাজানোসহ ক্যাম্পাসে সেরা শিল্পী হিসেবে এক নামে পরিচিত। সে বেতার ও টেলিভিশনে নিয়মিত গান করার পাশাপাশি কুষ্টিয়ায় ‘হিন্দোল’ নামে একটি গানের সংগঠন পরিচালনা করে। ‘হয়ে গেছ পর’ নামে তার একটি গানের ক্যাসেট বের হয়েছে।

জন্ম থেকে শারীরিকভাবে অক্ষম আফরিনা ইয়াসমিন। তবে তার মেধার কমতি নেই। জীবনের সাথে যুদ্ধ করে অনেক আশা নিয়ে ভর্তি হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। হলে ছিট না পাওয়ায় খোঁড়া পা নিয়ে অনেক কষ্টে প্রতিদিন ২২ কিলোমিটার রা¯তা বাসে চড়ে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে এসে ক্লাস করে। তার পিতা কৃষি কাজ করে তার পরাশুনার খরচ চালান।

জম্ম থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটে আইন ও মুসলিম বিধান বিভাগের ২০০৬/০৭ শিক্ষাবর্ষের ছাত্র সুমন আলী। মানবিক বিভাগ থেকে কৃতৃর্ত্বের সাথে এস এস সি ও এইচ এস সি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে। সুমনের স্বপ্ন ভবিষ্যতে জর্জ হওয়া। সে সকলের দোয়া প্রার্থী।

ওদের মত বাহাদুর, আশরাফুল, সাইফুল, জীবন, শরফুদ্দিন মনকেশ, শাহজাহান, হায়দার, ছালাম, আরিফ, সফিকুল, ইউসুফ, শাপলা আক্তার, তৌফিকা খন্দকারসহ প্রায় ৬৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সুনামের সাথে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। কেউ প্রতিবন্ধী কোটায়, কেউবা মেধা তালিকায় সর্বোচ্চ বিদ্যাঙ্গন বিশ্ববিদ্যালয়ে স্থান করে নিয়েছে। এদের অধিকাংশই দরিদ্র পরিবারের সšতান। শৈশব কাল থেকে সামাজিক, অর্থনৈতিক, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে আজ তারা উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা পূরণের শেষ প্রাšেত এসে দাঁড়িয়েছে।

প্রতিবন্ধী শিক্ষার্থীরা জানান, প্রতিবছর কোটায় প্রতিবন্ধী ভর্তির ব্যবস্থা থাকলেও ভর্তির পরে তাদের কোন খোঁজ খবর রাখে না কর্তৃপক্ষ। নানা ঘাত প্রতিঘাত সহ্য করে তারা এ পর্যায়ে এসেছে। আর্থিক সমস্যাই তাদের পথে সবচেয়ে বড় বাঁধা। এছাড়া চলাচল, সিঁড়ি দিয়ে উপরে উঠে ক্লাস করা, হলে ছিট সমস্যাসহ বিভিন্ন সমস্যাকে তাদের নিত্যসঙ্গী। বিশ্ববিদ্যালয় থেকে তারা এ পর্যšত কোন শিক্ষাবৃত্তি পায়নি। বিশেষ সম্পর্কের খাতিরে মাত্র দুয়েকজন সমাজ সেবা অফিস থেকে বৃত্তি পেয়ে থাকে। তারা মাঝে মধ্যে একত্রে বসে আলোচনা করে নিজেদের নানা সমস্যা ভাগাভাগি করে নয়ে। এজন্য ‘প্রতিবন্ধী ছাত্রকল্যাণ পরিষদ’ নামে একটি সংগঠনও প্রতিষ্ঠা করেছে তারা। তাদের নানা সমস্যা ভিসি ও প্রো-ভিসিসহ সংশ্লিষ্টদের কাছে তুলে ধরলেও আশ্বাসবাণী ছাড়া কোন কিছু মেলেনি বলে অভিযোগ তাদের ।

প্রতিবন্ধী ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দর রাজ্জাক বলেন, “জাতিসংঘ কর্তৃক ঘোষিত সনদের ২৪ ও ২৭ নং ধারায় প্রতিবন্ধীদের শিক্ষা ও কর্মসংস্থানের অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু আমরা ছাত্রবৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। প্রথম শ্রেণীর চাকুরীতেও আমরা কোটা থেকে বঞ্চিত হচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে এই গুটিকয়েক প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে হলে তাদের উপযোগী আবাসন ব্যবস্থা ও বাহন নিশ্চিত করা,  বৃত্তি চালু করে আর্থিক সমস্যা দূর করা ও মানসিক সাপোর্ট দিয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করে তাদের  উৎসাহিত করলে তাদের মত আরো প্রতিবন্ধীরা দেশের বোঝা না হয়ে জনসম্পদে পরিণত হবে।

প্রতিবন্ধিদের সুযোগ সুবিধার বিষয়ে ইবির বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. মাহবুবুর রহমান বলেন, প্রতিবন্ধীরা এ দেশের বোঝা নয়। বরং তারা এ দেশের সম্পদ। আমি বঙ্গবন্ধু হলের পক্ষ থেকে তাদের জন্য সকল ধরণের সুযোগ সুবিধা প্রধানের জন্য কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু হলে এটাষ্ট সকল প্রতিবন্ধীর জন্য সিট বরাদ্ধ দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে ভিসি প্রফেসর ড. এম আলাউদ্দিন বলেন, এ বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধীরা সুনামের সাথে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি গুলোর মধ্যে যে গুলো আমাদের পক্ষে আদায় করা সম্ভব তার সবগুলো আমি আদায় করার চেষ্টা করেছি। প্রতিবন্ধীদের কোটা দশ শতাংশে উন্নয়ণ করা হয়েছে

ইমামূল হাছান আদনান

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সুস্থ থাকুন নিয়মিত শরীরচর্চা করুন
আমাদের প্রত্যাহিক জীবনে নিয়মিত শরীরচর্চার সময় করে উঠতে পারেন, এমন মানুষ এখন কম। তবে রোজ একটু সময় করে হাঁটাহাঁটি বা জগিং করাটা নিশ্চয়ই খুব কঠিন কোনো ব্যাপার নয়। এতে স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি সময়ও বেশি লাগবে না।

জগিং করার শুরুতেই আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি সকালে নাকি সন্ধ্যায় জগিং করবেন। সকালে জগিং করার আগে ঘুম থেকে উঠেই প্রথমে আধা গ্লাস পানি খেয়ে নিন। সঙ্গে থাকতে পারে হালকা খাবার। পায়ে মোজা ছাড়া আরামদায়ক কোনো কেড্স বা কাপড়ের জুতা। মোজা ব্যবহার করলে অনেকের পায়ের তাপমাত্রা বেড়ে যায়। আপনার আরাম বুঝে মোজা পরতে পারেন। অবশ্যই ঢিলেঢালা পোশাক হওয়া চাই। আরামদায়ক ট্রাউজার বা খাটো প্যান্ট ও টি-শার্ট পরতে পারেন। মেয়েরা ঢিলে সালোয়ার-কামিজও পরতে পারেন। শাড়িটা এড়িয়ে চলাই ভালো। শাড়ি পরে জগিং করা বিপজ্জনক। যেকোনো সময় শাড়িতে জড়িয়ে পড়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। সঙ্গে পানির বোতল আর তোয়ালে নিয়ে নিন। অনেকেই জগিংয়ের ফাঁকে প্রচুর পানি পান করে। এটা ঠিক নয়। এ ক্ষেত্রে শুধু গলাটা ভিজিয়ে নিতে হবে পানিতে। যাঁরা নতুন জগিং করবেন, তাঁদের প্রথম অবস্থায় বেশি দৌড়ানো ঠিক নয়। বিশেষ করে যাঁরা হূদযন্ত্রের সমস্যায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে জগিং করতে হবে হালকাভাবে। এ ক্ষেত্রে প্রথম অবস্থায় শুধু হাঁটা যেতে পারে। যাঁরা হূদযন্ত্রের সমস্যা বা বহুমূত্রে ভুগছেন, তাঁদের জগিংয়ের ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলতে হবে।

‘হৃদযন্ত্রের রোগীদের সাবধানে হাঁটতে হবে। কেননা জগিংয়ের সময় হৃদযন্ত্রের গতি বেড়ে যায়। আর যাঁদের বহুমূত্র/ডায়বেটিকস্ আছে, তাঁদের পা যাতে আঘাতপ্রাপ্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। জগিং করার সময় শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার চেয়ে অনেক বেড়ে যায়। তাই জগিং শেষে একটু জিরিয়ে নিতে হবে। এ সময় পানি বা জুস পান করতে হবে।’ জগিং করা সবচেয়ে ভালো খোলা মাঠে ঘাসের ওপর। এ ক্ষেত্রে মাঝেমধ্যে জুতা খুলে খালি পায়ে সবুজ ঘাসের ওপর হাঁটা যেতে পারে।  জগিংয়ের শেষে বসে জিরিয়ে নিতে হবে। অনেকে ইচ্ছে করলে শবাসনে বিশ্রামও নিতে পারেন। এবার একটু একটু করে পানি বা জুস খেতে হবে। এ সময় ঘামে-ভেজা পোশাক পরিবর্তন করে নিতে পারেন। এ ক্ষেত্রে শরীরের তাপমাত্রা সহনীয় মাত্রায় চলে আসবে। জগিং শেষে বাসায় ফিরে গোসল করে নিন। এরপর তিন-চার টুকরা পাউরুটি, একটা কলা, অন্য যেকোনো একটি ফল, আধা গ্লাস দুধ (সর ছাড়া) খেয়ে নিতে পারেন। এগুলো খাবার আগে আপনি ইচ্ছে করলে আগের দিন রাতের ভিজিয়ে রাখা কাঁচা ছোলা খেতে পারেন। টিপস আজকাল জগিংয়ের সময় অনেকেই কানে হেডসেট লাগিয়ে নেন। এতে গান শোনাও হয়, জগিংও হয়। ফলে জগিং আর বিরক্তিকর মনে হয় না। জগিংয়ের সময় কোনো বন্ধুকে সঙ্গে নিতে পারেন। এতে সময়টা ভালো কাটবে। প্রতিদিন জগিং শেষে আপনার পোশাক পরিষ্কার করে রাখুন। ব্যবহৃত মোজা ধুতে ভুলবেন না যেন। জগিং করার শুরুতে ওয়ার্ম আপ বা গা গরম করে নিন। একেবারে বেশি বা একটানা জগিং করা উচিত নয়। কারণ পেশিতে টান পড়তে পারে। শুধু জগিং করলেই হবে না। নিজের খাদ্যাভাসেও পরিবর্তন আনুন। কার্বোহাইড্রেট ও হাই প্রোটিন এড়িয়ে চলুন। শাকসবজি বেশি খান। জগিং করার ফাঁকে একটু একটু করে পানি খান। তবে একসঙ্গে অনেক পানি খেলে পেটে ব্যথা হতে পারে।

যাঁরা সকালে জগিং করতে পারবেন না, তাঁরা সন্ধ্যায় বা বিকেলে জগিং করতে পারবেন। কর্মস্থল থেকে এসে একটু জিরিয়ে নিয়ে বেরিয়ে পড়ুন জগিংয়ে। প্রথম অবস্থায় অল্প সময় ধরে জগিং করুন। বিশেষ করে যাঁরা অতিরিক্ত মোটা, তাঁরা প্রথমেই বেশি জগিং করলে হিতে বিপরীত হতে পারে। ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার বা ফল বেশি খান। এতে শরীরের চর্বি কাটে তাড়াতাড়ি। ভাজাপোড়া এড়িয়ে চলুন। স্বাভাবিক নিয়মে প্রত্যেক মানুষকে কমপক্ষে তিন হাজার পদক্ষেপ নিতে হয় প্রতিদিন। এর চেয়ে কম হলে শরীরের ওজন বেড়ে যায়। জগিং করার ফলে আপনার প্রতিদিনকার অপ্রয়োজনীয় ক্যালরি ক্ষয় হয়ে যায়। জগিংয়ে শরীর বেশি ঘামলে পোশাক মাঝেমধ্যে পরিবর্তন করে নিতে পারেন।

খালেদার বাড়ি ছাড়ার রিট আবেদন প্রধান বিচারপতির কাছে পাঠালো হাইকোর্ট
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার জন্য দেয়া সরকারি নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছে হাইকোর্ট।

খালেদা জিয়া এ মামলায় হাইকোর্ট বেঞ্চের প্রতি অনাস্থা প্রকাশ করায় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রিট আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়।

বৃহস্পতিবার শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আদালতকে শুনানি মুলতবির জন্য আদালতের কাছে আবেদন জানান।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর তীব্র বিরোধিতা করে বলেন, ইতিমধ্যে পাঁচ বার সময় দেয়া হয়েছে। আর সময় দেয়া সমীচীন হবে না।

এসময় খালেদার আইনজীবী বলেন, আদালতের প্রতি তার কোনো আস্থা নেই।

এরপর আদালত  মন্তব্য করে, বিষয়টি অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। খালেদা জিয়ার আইনজীবীদের উপস্থিতিতেই শুনানির দিন ধার্য করা হয়েছিল।

সার্বিক বিবেচনায় বিষয়টিকে নজিরবিহীন উল্লেখ করে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রিট আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দেয়।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২০ এপ্রিল ১৫ দিনের  মধ্যে বেগম খালেদা জিয়ার  সেনানিবাসের বাড়িসহ সম্পত্তি মিলিটারি এস্টেট অফিসারের কাছে হস্তান্তরের জন্য নোটিস দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর।

পরে পাঁচ দিনের ভেতরে এই নোটিস প্রত্যাহারের দাবি জানিয়ে ২০০৯ সালের ২৩ এপ্রিল সরকার এবং সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরকে উকিল নোটিস পাঠান বেগম খালেদা জিয়া।

কিন্তু খালেদা জিয়ার উকিল নোটিসের কোনো জবাব দেয়নি কর্তৃপক্ষ। এ পরিপ্রেক্ষিতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেন খালেদা জিয়া। বেগম জিয়ার পক্ষ থেকে বাড়ি ছাড়ার আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

রিটের পরিপ্রেক্ষিতে গত বছর ২৭ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সেনানিবাসের বাড়ি ছাড়তে খালেদা জিয়াকে দেয়া নোটিসের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে।

একই সঙ্গে ওই নোটিস কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে। এরপর আরো বেশ কয়েক দফা শুনানি পেছায় আদালত।

উল্লেখ্য, ১৯৮২ সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের বসবাসের জন্য বেগম জিয়াকে সেনানিবাসের বাড়িটি বরাদ্দ দেন তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এ

ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে খাগড়াছড়িতে বিএনপি সংসদীয় দল
রাঙামাটি জেলার বাঘাইহাট আর খাগড়াছড়ি জেলা শহরের পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত গ্রামে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে সোমবার সকালে ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রামের পথে রওনা হয়ে দুপুরে খাগড়াছড়ি পৌঁছেছেন প্রধান বিরোধী দল বিএনপির সংসদীয় দলের ৬ সদস্য।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। দলের অন্য সদস্যরা হলেন- জাফরুল ইসলাম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আশরাফ উদ্দিন আহমেদ নিজাম ও নাজিমউদ্দিন আহমেদ।

দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে সেখানকার সার্কিট হাউজে চা-বিরতির পর সাজেকের বাঘাইহাট ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তারা। এরপর ঘটনার কারণ, ক্ষয়-ক্ষতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত হতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময় করবেন।

বাঘাইহাট থেকে বিকালে প্রতিনিধি দলটি খাগড়াছড়ি জেলা সদরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে স্থানীয় সার্কিট হাউজে পাহাড়ি-বাঙালি নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এদিকে বিএনপির সংসদীয় দলের পার্বত্য চট্টগ্রাম সফর বয়কটের ঘোষণা দিয়েছে সাজেক নারী সমাজ ও ভূমি রক্ষা কমিটি।

প্রসঙ্গত, গত ২০ ও ২৩ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার বাঘাইহাট আর খাগড়াছড়ি জেলা শহরের পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত গ্রামে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনা ঘটে। পাহাড়ি ও বাঙালিদের মধ্যকার ওই সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২ জন নিহত হয়।

ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করতে সরকারের পক্ষ থেকে গত ৬ মার্চ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল হেলিকপ্টার যোগে পার্বত্য চট্টগ্রাম গিয়েছিলেন।